1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল এসআইডব্লিউএবি’র কেন্দ্রীয় আহ্বায়ক নির্বাচিত বিমান’ কিনে প্রতিমন্ত্রীকে উপহার: দেওয়ানগঞ্জে ভুয়া টিভির ব্যতিক্রম আয়োজন ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে গত ২৭ ডিসেম্বর রাত ৮টায় একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান আতা। তিনি তাঁর বক্তব্যে বলেন,দীর্ঘদিন ধরে দেশের জনগণ ন্যায়বিচার, ভোটাধিকার ও টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেব নির্বাচিত হলে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ উপজেলায় সুশাসন ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি বিশ্বাস করেন।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। তিনি বলেন,পৌরসভার ২নং ওয়ার্ডের জনগণ ইনশাল্লাহ ধানের শীষ প্রতীকে এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন।বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিলপৌর কৃষক দলের সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন,পৌর মৎস্যজীবী দলের সভাপতিসাকিরুল হক সাকিল ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পন্ডিত,পৌর জাসাসের সভাপতিহেলাল উদ্দিন,উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদকমোঃ মইনাল হক, সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা কৃষকদলের সম্মানীত সদস্য  আক্রামুজ্জামান সালেহ।  এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি শাহিনসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা তাঁদের বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেবের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও এলাকার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন,এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেব নির্বাচিত হলে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ উপজেলায় সুশাসন ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট