1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানাল দেওয়ানগঞ্জ উপজেলা জাসাস প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন জিল বাংলা সুগার মিলস্ ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইমরান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা দেওয়ানগঞ্জে দলিল লেখক সমিতির ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন,সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান সরকার দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের ভরসার বাতিঘর মিল্লাত, আজ শপথ; মন্ত্রিত্বের দাবিতে সরব জনতা দেওয়ানগঞ্জে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন মাসুদ হাবিব পলিন দেওয়ানগঞ্জে বিএনপির বিজয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা, প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানালেন আব্দুর রশিদ সাদা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। দেওয়ানগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা ও আওয়ামীলীগ সমর্থিত শতাধিক নেতা বিএনপিতে যোগদান দেওয়ানগঞ্জ পৌর ২নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল

সংসদীয় আসন ১৩৮ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল।

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সংসদীয় আসন ১৩৮ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত–এর পক্ষে তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন মনোনয়নপত্র দাখিল করেছেন।আজ সোমবার দুপুর ২টার দিকে তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার জনাব মোরাদ হোসেন এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র গ্রহণ করেন।মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, আলহাজ্ব আবুল হাশেম মাস্টার (সাবেক বিএসসি শিক্ষক, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়) এবং রেজাউল করিম প্রধান অধ্যাপক, অবসরপ্রাপ্ত, দেওয়ানগঞ্জ এ কে এম বিশ্ব বিদ্যালয় কলেজ।মনোনয়নপত্র জমাদান শেষে ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি। নির্বাচিত হলে অবহেলিত দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনের জনগণের সকল আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা আশাবাদ ব্যক্ত করে বলেন,দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট