1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানাল দেওয়ানগঞ্জ উপজেলা জাসাস প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন জিল বাংলা সুগার মিলস্ ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইমরান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা দেওয়ানগঞ্জে দলিল লেখক সমিতির ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন,সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান সরকার দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের ভরসার বাতিঘর মিল্লাত, আজ শপথ; মন্ত্রিত্বের দাবিতে সরব জনতা দেওয়ানগঞ্জে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন মাসুদ হাবিব পলিন দেওয়ানগঞ্জে বিএনপির বিজয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা, প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানালেন আব্দুর রশিদ সাদা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। দেওয়ানগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা ও আওয়ামীলীগ সমর্থিত শতাধিক নেতা বিএনপিতে যোগদান দেওয়ানগঞ্জ পৌর ২নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল

দেওয়ানগঞ্জে নকল বিড়ির বড় চালান উদ্ধার, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পশ্চিম পাড়া নৌঘাট এলাকা থেকে এসব নকল বিড়ি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে এলাকাবাসী নৌঘাটের পাশে পড়ে থাকা বিপুল পরিমাণ নকল বিড়ি দেখতে পেয়ে বিষয়টি আজিজ বিড়ি কোম্পানির সংশ্লিষ্ট প্রতিনিধিদের অবহিত করেন। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পরে গণনা করে দেখা যায়, উদ্ধারকৃত নকল বিড়িতে প্রায় ১ লাখ ৫০ হাজার শলাকা, অর্থাৎ আনুমানিক ৭ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি রয়েছে। এসব নকল বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা।স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে আজিজ বিড়ির নাম ব্যবহার করে নকল বিড়ি উৎপাদন ও সরবরাহ করে আসছে, যার ফলে সরকার প্রতিবছর মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।আজিজ বিড়ি কোম্পানির সানন্দবাড়ী এলাকার ব্যবস্থাপক মেহের আলী জানান,উদ্ধারকৃত অবৈধ নকল বিড়িগুলো আজিজ বিড়ি কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় জনগণের উপস্থিতিতে সকাল ১০টার দিকে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট