1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানাল দেওয়ানগঞ্জ উপজেলা জাসাস প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন জিল বাংলা সুগার মিলস্ ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইমরান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা দেওয়ানগঞ্জে দলিল লেখক সমিতির ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন,সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান সরকার দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের ভরসার বাতিঘর মিল্লাত, আজ শপথ; মন্ত্রিত্বের দাবিতে সরব জনতা দেওয়ানগঞ্জে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন মাসুদ হাবিব পলিন দেওয়ানগঞ্জে বিএনপির বিজয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা, প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানালেন আব্দুর রশিদ সাদা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। দেওয়ানগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা ও আওয়ামীলীগ সমর্থিত শতাধিক নেতা বিএনপিতে যোগদান দেওয়ানগঞ্জ পৌর ২নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দেওয়ানগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মরহুমা দেশনেত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও রুহের শান্তি কামনায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আজকের এই দোয়া মাহফিলে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে  ভাষা হারিয়ে ফেলছি। কারণ আমরা শুধু একজন রাজনৈতিক নেত্রীকে নয়—হারিয়েছি এক সংগ্রামী মাকে, এক আপোষহীন দেশনেত্রীকে, যিনি সারাজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বাধীনতার জন্য নিরলসভাবে লড়াই করে গেছেন।বেগম খালেদা জিয়া ছিলেন না শুধু বিএনপির চেয়ারপারসন—তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। জুলুম-নির্যাতন, কারাবরণ কিংবা অসুস্থতা—কোনো কিছুই তাকে মাথা নত করতে পারেনি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সবসময় বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের অধিকার রক্ষায়।তিনি বিশ্বাস করতেন, এ দেশের মানুষই শক্তি, মানুষই ভরসা। তাই জীবনের প্রতিটি মুহূর্ত তিনি জনগণের কল্যাণে উৎসর্গ করেছেন। ক্ষমতার মোহ নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারই ছিল তার একমাত্র লক্ষ্য। আজ আমরা গভীর বেদনা ও শ্রদ্ধার সঙ্গে সেই নেত্রীকে স্মরণ করছি, যিনি আমাদের সাহস দিয়েছেন, পথ দেখিয়েছেন এবং মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন।আমাদের দায়িত্ব হলো তার দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখা।বক্তব্য শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করে বলেন,হে আল্লাহ, তুমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমাদের সবাইকে তার আদর্শ বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দাও।আমিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেবের সুযোগ্য পুত্র ব্যারিষ্টার শাহাদাৎ বিন জামান শোভন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজিব।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মঞ্জু হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সিনিয়র সহ-সভাপতি সাদেক আক্তার নেওয়াজী টফি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনসহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট