1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

“বড়খালের হালচাল” ফেইক আইডি নিয়ে অপপ্রচারের প্রতিবাদ মুস্তাফিজুর রহমানের

স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “বড়খালের হালচাল” নামক একটি ভুয়া আইডি ব্যবহার করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে বড়খালের বাসিন্দা শামছুজ্জামান শাকিলের বিরুদ্ধে। এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান।মুস্তাফিজুর রহমান বলেন, উক্ত ফেইক আইডি থেকে তার বিরুদ্ধে যে সকল প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আইনি সহায়তার মাধ্যমে ভুয়া আইডিটির প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।তিনি আরও জানান, বিএনপির রাজনীতিতে তৃণমূল থেকে উঠে এসে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তিনি দলের একজন পরীক্ষিত কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ৮১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।মুস্তাফিজুর রহমানের দাবি, তার রাজনৈতিক অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রাপ্ত তথ্যে জানা গেছে, উক্ত ফেইক আইডিটি পরিচালনা করছেন চিকাজানি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান শাকিল।তিনি অভিযোগ করেন, অতীতেও আওয়ামী লীগ শাসনামলে শামছুজ্জামান শাকিল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে হয়রানিতে জড়িত ছিলেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে মানহানিকর প্রচারণার ঘটনায় তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান মুস্তাফিজুর রহমান। তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পরিচয় আপাতত গোপন রেখেছে।তথ্যসূত্রঃদেওয়ানগঞ্জ টাইমস থেকে নেওয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট