1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

১নং ডাংধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

১নং ডাংধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মোঃ জয়নাল আবেদিন জয়নাল। তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনীয় আচরণবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভোটারদের সচেতন করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মাহমুদ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আফরুজ ও দেলুয়ার। সভাপত্বিত করেন  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনীয় আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভোটারদের সচেতন করা, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক বক্তব্যে বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দল তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের পাশে থেকে তাদের ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের  প্রথম যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম। দোয়া মাহফিলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের গণতন্ত্র ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট