আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত এর পক্ষে দেওয়ানগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২নং ওয়ার্ডের সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা এবং একাধিক উঠান বৈঠক করা হয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মিল্লাতকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।উঠান বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার জাহাঙ্গীর আলম লাবলু, সহ-সভাপতি, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি তিনি বলেন দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এম. রশিদুজ্জামান মিল্লাত একজন পরীক্ষিত ও সাহসী নেতা। তাঁর নেতৃত্বে এই অঞ্চলের হারানো উন্নয়ন ফিরে আসবে ইনশাআল্লাহ। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েছেন।তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মিল্লাত ভাইকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানাচ্ছি। উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাদেক আকতার নেওয়াজি টফি, সিনিয়র সহ-সভাপতি, দেওয়ানগঞ্জ পৌর বিএনপি। তিনি বলেন,দীর্ঘদিন ধরে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ এলাকার মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। এম. রশিদুজ্জামান মিল্লাত সেই নেতৃত্বের প্রতীক। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে। জনগণের অধিকার আদায়ে তিনি আপসহীন ভূমিকা পালন করবেন।উঠান বৈঠকে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী সাদেক চৌধুরী লুই। তিনি বলেন, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের মানুষের দীর্ঘদিনের সকল সমস্যা সমাধানে এম. রশিদুজ্জামান মিল্লাত একজন পরীক্ষিত ও যোগ্য নেতা। ইনশাআল্লাহ তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করবেন।আমন্ত্রিত অতিথি হিসেবে মাসুদ হাবিব পলিন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি; আলাল উদ্দিন আল মামুন, প্রথম যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল; ইব্রাহীম খলিল, সদস্য সচিব, উপজেলা মৎস্যজীবীদল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড কেন্দ্র কমিটির প্রধান লুৎফর রহমান স্যার। সঞ্চলনায় ছিলেন মোঃ জাহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবকদল । এ সময় এলাকার সাধারণ ভোটার, মা-বোনেরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।