1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত–এর পক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আব্দুল মালেক–এর নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটিতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. রশিদুজ্জামান মিল্লাতের সুযোগ্য পুত্র ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান সোভন।এ সময় ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান সোভন বলেন,দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমার বাবা এম. রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করবেন—এই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক এবং ৩নং ওয়ার্ডবাসী যে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে এত বড় আয়োজন করেছেন, তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, প্রথম যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আল মামুন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছোরোয়ার আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম আবেদীন নুর শাহীসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ৩নং ওয়ার্ডবাসীকে এমন একটি সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং সবাইকে ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম. রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট