1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। দেওয়ানগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা ও আওয়ামীলীগ সমর্থিত শতাধিক নেতা বিএনপিতে যোগদান দেওয়ানগঞ্জ পৌর ২নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল মিল্লাতের বিজয়ের লক্ষ্যে দেওয়ানগঞ্জে পৌর স্বেচ্ছাসেবকদলের বিশাল মিছিল চিকাজানী ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল দেওয়ানগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মৎস্যজীবীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও ধানের শীষে নির্বাচনী প্রচারণা দেওয়ানগঞ্জে ধানের শীষের প্রার্থী মিল্লাতের পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক বকশীগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এম. রশিদুজ্জামান মিল্লাত ১নং ডাংধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই।

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে দেওয়ানগঞ্জে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বিকাল ৩টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিল বাংলা চিনিকল মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ নারী-পুরুষ ভোটার অংশগ্রহণ করেন।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। তিনি আরও বলেন,ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে নদীশাসনসহ দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা। আরও উপস্থিত ছিলেন এম. রশিদুজ্জামান মিল্লাতের সুযোগ্য পুত্র সৌরভ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৌরভ বিন জামান এবং ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান সোভন। এছাড়াও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সাঈদ বিন আনোয়ার সজিব, উপজেলা সহ-সভাপতি মাহবুবুল হাসান মাহবুব, কৃষিবিদ মনির, আতাউর রহমান আতা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সিনিয়র সহ-সভাপতি ছাদেক আক্তার নেওয়াজী টফি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণমিছিলটি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট