1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে বিএনপির বিজয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা, প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানালেন আব্দুর রশিদ সাদা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। দেওয়ানগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা ও আওয়ামীলীগ সমর্থিত শতাধিক নেতা বিএনপিতে যোগদান দেওয়ানগঞ্জ পৌর ২নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল মিল্লাতের বিজয়ের লক্ষ্যে দেওয়ানগঞ্জে পৌর স্বেচ্ছাসেবকদলের বিশাল মিছিল চিকাজানী ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল দেওয়ানগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মৎস্যজীবীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও ধানের শীষে নির্বাচনী প্রচারণা দেওয়ানগঞ্জে ধানের শীষের প্রার্থী মিল্লাতের পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক বকশীগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এম. রশিদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জে বিএনপির বিজয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা, প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানালেন আব্দুর রশিদ সাদা

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে  বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত ৭৫ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ প্রচেষ্টা, শত বাধা-বিপত্তি, মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও দলের নেতাকর্মীরা দমে যাননি। ২৪শে জুলাইয়ের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতা ও বিএনপির পৃষ্ঠপোষক থেকে শুরু করে আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ অংশগ্রহণে একটি নতুন বাংলাদেশের রূপান্তর ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, সারাদেশ যখন অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন এম. রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট ছিলেন। তাদের দায়িত্বশীল ও নমনীয় ভূমিকা তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।আব্দুর রশিদ সাদা বলেন, দীর্ঘ প্রত্যাশার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে বিপুল ব্যবধানে এম. রশিদুজ্জামান মিল্লাতকে সংসদে পাঠানো সম্ভব হয়েছে। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান বড় জয়ে রূপ নেয়। সংগঠনের সক্রিয়তা ও ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ এ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।এ জন্য তিনি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেই সঙ্গে নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।  সেই সঙ্গে তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান—প্রতিপক্ষ বা বিরোধীদলের প্রতি ক্ষোভ প্রকাশ না করে অতীতের ন্যায় ধৈর্য, সংযম ও ঐক্যের সঙ্গে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।এছাড়াও তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রিয় দেওয়ানগঞ্জ-কে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির এক অনন্য রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে। সম্মিলিত উদ্যোগ, সুশাসন ও জনসম্পৃক্ততার মাধ্যমে দেওয়ানগঞ্জকে এমন উচ্চতায় পৌঁছে দিতে হবে, যাতে তা দেশব্যাপী নয়, বহির্বিশ্বেও একটি ইতিবাচক উদাহরণ হিসেবে পরিচিতি লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট