1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের ভরসার বাতিঘর মিল্লাত, আজ শপথ; মন্ত্রিত্বের দাবিতে সরব জনতা দেওয়ানগঞ্জে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন মাসুদ হাবিব পলিন দেওয়ানগঞ্জে বিএনপির বিজয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা, প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানালেন আব্দুর রশিদ সাদা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। দেওয়ানগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা ও আওয়ামীলীগ সমর্থিত শতাধিক নেতা বিএনপিতে যোগদান দেওয়ানগঞ্জ পৌর ২নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল মিল্লাতের বিজয়ের লক্ষ্যে দেওয়ানগঞ্জে পৌর স্বেচ্ছাসেবকদলের বিশাল মিছিল চিকাজানী ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল দেওয়ানগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মৎস্যজীবীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও ধানের শীষে নির্বাচনী প্রচারণা

দেওয়ানগঞ্জে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন মাসুদ হাবিব পলিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে ফলাফলে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত ৭৫ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় নির্বাচন-পরবর্তী সময়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন।তিনি পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দাসপাড়া, বেপারীপাড়া, উত্তরকালিকাপুরসহ বিভিন্ন মহল্লা এবং বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর, খোটের চর, মদনের চর, শেখপাড়াসহ আরও বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ ও কৃতজ্ঞতা সাক্ষাৎ করেন।এ সময় মাসুদ হাবিব পলিন বলেন, “এই জয়ের পেছনে আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইনশাআল্লাহ, মাননীয় সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত শপথ গ্রহণের পর আপনাদের দেওয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন।তিনি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক সক্রিয়তা এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।সৌজন্য সাক্ষাতের সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক ময়নাল, যুগ্ম আহ্বায়ক আজিজ আহম্মেদ, আল আমিন সেলিম, জাহিদুল ইসলাম জাহিদ; পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন; উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইব্রাহীম খলিল, যুগ্ম আহ্বায়ক বাবু; উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমীর এবং কলেজ ছাত্রদলের সভাপতি তৈৗহিদুল ইসলাম তুহিন, সাংবাদিক মীর প্লাবন লাবলু ভোরের চেতনা,দেওয়ানগঞ্জ প্রতিনিধি সহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট