1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিমান’ কিনে প্রতিমন্ত্রীকে উপহার: দেওয়ানগঞ্জে ভুয়া টিভির ব্যতিক্রম আয়োজন ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

দেওয়ানগঞ্জে দলিল লেখক সমিতির ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন,সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ ও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ৩৫ সদস্যবিশিষ্ট জামালপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।দলিল লেখক সমিতির নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছানোয়ার হোসেন আকন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবিদুর রহমান সরকার। গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেওয়া হয়।জানা গেছে, দলিল লেখকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং সাধারণ জনগণের জন্য আরও কার্যকর ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই নতুন কমিটির মূল লক্ষ্য।নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে একটি শক্তিশালী ও গতিশীল প্ল্যাটফর্মে রূপ দিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দলিল লেখকদের ন্যায্য দাবি-দাওয়া আদায় এবং পেশার সুনাম অক্ষুণ্ন রাখতে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট