
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশিগঞ্জ) আসনের গর্ব, জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জিল বাংলা সুগার মিলস্ ওয়াকার্স ইউনিয়নের সভাপতি একে এম রায়হানুল হক ইমরান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এম. রশিদুজ্জামান মিল্লাতের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু জামালপুর-১ আসনের জন্যই নয়, বরং সমগ্র জেলার জন্য গর্বের বিষয়। তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শিতা ও জনকল্যাণমূলক মনোভাব দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও উল্লেখ করেন, প্রতিমন্ত্রী মিল্লাত অতীতের ন্যায় আগামীতেও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।শেষে তিনি প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।