জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশিগঞ্জ) আসনের গর্ব, জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জনাবা রুনা লায়লা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এম. রশিদুজ্জামান মিল্লাতের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি জামালপুর-১ আসনের জন্য গৌরবের বিষয়। তাঁর নেতৃত্ব, সততা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে প্রতিমন্ত্রী মিল্লাত দেশের উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা করেন তিনি। শেষে তিনি প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।