1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ান রিপনের উদ্যোগে ৪ নং ওয়ার্ডের চরকালিকাপুর এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জে জাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ দেওয়ানগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তছলিম উদ্দিনকে চায় এলাকাবাসী দেওয়ানগঞ্জে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের আগমন ঘিরে উৎসবের আমেজ প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানাল দেওয়ানগঞ্জ উপজেলা জাসাস প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন জিল বাংলা সুগার মিলস্ ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইমরান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা দেওয়ানগঞ্জে দলিল লেখক সমিতির ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন,সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান সরকার

দেওয়ানগঞ্জে জাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি মোঃ শাহজাহান আলী। সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হানুল হক বিপ্লব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক জাহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ময়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (মিস্টার), সংগীত বিষয়ক সম্পাদক রেজাউল করিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিংকু পাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুরুজ্জামান চিরুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।ইফতার মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করে এবং সমাজে ইতিবাচক সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট