মানবকল্যাণ সমিতির সভাপতি দেওয়ান রিপনের উদ্যোগে ৪ নং ওয়ার্ডের চরকালিকাপুর এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে মানবকল্যাণ সমিতির সভাপতি দেওয়ান রিপন বলেন, ৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আমি সবসময় কাজ করে যেতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে ৪ নং ওয়ার্ডকে একটি উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ভবিষ্যতেও ওয়ার্ডবাসীর কল্যাণে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজক মানবকল্যাণ সমিতির সভাপতি দেওয়ান রিপন আরও বলেন, অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।