পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন বিন ওমরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।ইফতার মাহফিলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত-এর পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন বিন ওমর, পৌর জাসাসের সভাপতি হেলাল উদ্দিন, পৌর বিএনপির সহ মানবাধিকার সম্পাদক খন্দকার সোলাইমান হোসেন, ‘ভোরের চেতনা’-র প্রতিনিধি সাংবাদিক মীর প্লাবন লাবলুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দোয়া পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মুরাদ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।