শুভেচ্ছা বার্তা ।
ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল ফিতর আবারও ফিরে এসেছে আমাদের মাঝে। এ পবিত্র দিনে বিশ্ববাসীর সঙ্গে আমরাও উদযাপন করি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ভালোবাসা এবং আত্মত্যাগের মহান আদর্শ।ধর্মপ্রাণ মুসলমানগণ ধর্মীয় বিধি-বিধান যথাযথভাবে পালনের মাধ্যমে উদযাপন করবেন এই পবিত্র উৎসব।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেরুরচর ইউনিয়নবাসীর সর্বস্তরের জনসাধারণকে আমি, মোঃ মাহবুবুর রহমান লাভলু, জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ।ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়—এটি আমাদের মাঝে ভালোবাসা, সহমর্মিতা, সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেয়। এই মহিমান্বিত দিনে আসুন, আমরা সবাই ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হই। আমাদের আনন্দে যেন আশপাশের গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষরাও অংশীদার হতে পারে—সে বিষয়ে সচেতন হই এবং সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই।পবিত্র এই উৎসব হোক ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার অনন্য উপলক্ষ।ঈদ বয়ে আনুক সবার জীবনে আনন্দ, জাগ্রত করুক পারস্পরিক সহানুভূতি ও দায়িত্ববোধ।ঈদ মোবারক।শুভেচ্ছান্তে, মোঃ মাহবুবুর রহমান লাভলু-সদস্য সচিব, বকশীগঞ্জ উপজেলা যুবদল,আসন্ন ৭নং মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।