ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল ফিতর আবারও ফিরে এসেছে আমাদের মাঝে। ঈদুল ফিতর এই পবিত্র দিনে বিশ্ববাসীর সঙ্গে আমরাও উদযাপন করব আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ভালবাসা এবং আত্মত্যাগের মহান আদর্শ।আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান লক্ষ্যকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসলমানগণ যার যার সামর্থ্য অনুযায়ী এবং ধর্মীয় বিধান যথাযথভাবে পালনের মাধ্যমে উদযাপন করবেন পবিত্র ঈদুল ফিতর এই মহিমান্বিত উৎসব।এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি, গোলাম মোস্তফা, ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র দেওয়ানগঞ্জ বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়—এটি আমাদের মাঝে ভালবাসা, সহানুভূতি, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেয়। এই মহিমান্বিত দিনে আসুন আমরা সবাই মিলে ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হই।পবিত্র এই উৎসব হোক ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার অনন্য সুযোগ।ঈদ হোক সবার জীবনে আনন্দের বার্তা, পরস্পরের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যম।ঈদ মোবারক।শুভেচ্ছান্তে, মোঃ গোলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপি। আসন্ন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী আপনাদের দোয়া ও সমর্থন চাই ।