1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় অসহায় দিনমজুর ও রিক্সাচালকদের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি বিতরণ করা হয়েছে।পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সরকারি কলেজের সাবেক এজিএস ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মহাসিন আলী বিপ্লবের উদ্যোগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১০০ জন দুঃস্থ ও অসহায় রিক্সাচালক ও সাধারণ মানুষের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।লুঙ্গি পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।মো. মহাসিন আলী বিপ্লব তার বক্তব্যে বলেন, ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সামান্য এই উদ্যোগ। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলবে।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট