1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকাজানী ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল দেওয়ানগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মৎস্যজীবীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও ধানের শীষে নির্বাচনী প্রচারণা দেওয়ানগঞ্জে ধানের শীষের প্রার্থী মিল্লাতের পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক বকশীগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এম. রশিদুজ্জামান মিল্লাত ১নং ডাংধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাধুরপাড়ায় বিএনপির দোয়া মাহফিল, নির্বাচন আচরণবিধি মেনে কাজের আহ্বান শহিদ এডভোকেট আব্দুর রাজ্জাকের কবর জিয়ারতের মাধ্যমে জাসাস দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা “বড়খালের হালচাল” ফেইক আইডি নিয়ে অপপ্রচারের প্রতিবাদ মুস্তাফিজুর রহমানের বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিএনপিতে যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন এম. রশিদুজ্জামান মিল্লাত

শহিদ এডভোকেট আব্দুর রাজ্জাকের কবর জিয়ারতের মাধ্যমে জাসাস দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নবগঠিত কমিটি দেওয়ানগঞ্জ উপজেলা শাখা ১৯৯৯ সালে ১১ অক্টোবর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর হাতে নৃশংসভাবে শহিদ হওয়া দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শহিদ এডভোকেট আব্দুর রাজ্জাক সাহেবের বাদ জুম্মা কবর জিয়ারতের মাধ্যমে গতকাল  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।এ সময় শহিদ এডভোকেট আব্দুর রাজ্জাক সাহেবের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ফাতিহা পাঠ করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সফলতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।জাসাস নেতৃবৃন্দ জানান, শহিদ এডভোকেট আব্দুর রাজ্জাকের আদর্শকে ধারণ করেই তারা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন শহিদ এডভোকেট আব্দুর রাজ্জাকের  ছোট ভাই, দেওয়ানগঞ্জ পৌর বিএনপি শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। তিনি জাসাসের নবগঠিত দেওয়ানগঞ্জ উপজেলা শাখাকে এ ধরনের মহৎ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জাসাস নেতৃবৃন্দকে তাদের সাংস্কৃতিক মননের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, এর মাধ্যমে তরুণ সমাজ সমাজের ভালো মানুষ হিসেবে ফিরে আসবে—এমনটাই তার বিশ্বাস।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী বলেন, শহিদ এডভোকেট আব্দুর রাজ্জাকের আদর্শ ও ত্যাগ আমাদের চলার পথের প্রেরণা। তাঁর স্মৃতিকে ধারণ করে জাসাস সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের মনোনীত বিএনপির প্রার্থী জননেতা এম.রশিদুজ্জামান মিল্লাত ভাই এর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সাধারণ সম্পাদক রায়হানুল হক বিপ্লব, পৌর জাসাসের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রতন দেওয়ান ,উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নাল হক, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুরুজ্জামান চিরু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফর মাস্টার শহিদ এডভোকেট আব্দুর রাজ্জাকের  ছোট ভাই রাজু ছোট বোন দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা নাছিমা আক্তার সহ জাসাসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট