1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

সাধুরপাড়ায় বিএনপির দোয়া মাহফিল, নির্বাচন আচরণবিধি মেনে কাজের আহ্বান

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গতকাল সাধুরপাড়া ৭ ও ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এবং ৪ নং কেন্দ্র কমিটির আয়োজনে মাদার অব ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল মাননীয় প্রধানমন্ত্রী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া–র আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির নেতা গাজিউর রহমান মোল্লা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।এছাড়াও তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এখানে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই। সে বিষয়টি মাথায় রেখে নির্বাচন আচরণবিধি যথাযথভাবে মেনে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত যেন সাধুরপাড়া ইউনিয়ন থেকে প্রথম স্থান অর্জন করতে পারেন—এই লক্ষ্য সামনে রেখে কেন্দ্রভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা-কর্মী এবং সাধারণ ভোটারবৃন্দ। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট