1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

বকশীগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এম. রশিদুজ্জামান মিল্লাত

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।গতকাল বুধবার রাত ৮টার দিকে এম. রশিদুজ্জামান মিল্লাতের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বকশীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময়কালে সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরেন। এম. রশিদুজ্জামান মিল্লাত মনোযোগ সহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং এলাকার সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।সভায় আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জামালপুর জেলা দেশ টিভির প্রতিনিধি মিতালী রিয়াদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি ভোরের চেতনা’র মো. লাবলু মিয়া এবং কলমযোদ্ধা’র স্টাফ রিপোর্টার শামিম আহম্মেদ।সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট