
দেওয়ানগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড মৎস্যজীবীদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল পৌর মৎস্যজীবীদলের সভাপতি শাকিরুজ্জামান শাকিল ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পন্ডিতের স্বাক্ষরিত ১০১ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত-এর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন পৌর মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পন্ডিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল। তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। দেওয়ানগঞ্জকে বাঁচাতে হলে মিল্লাত ভাইয়ের কোনো বিকল্প নেই। তাই সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম লাবলু। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এম. রশিদুজ্জামান মিল্লাত একজন পরীক্ষিত ও সাহসী নেতা। সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর বিজয় নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী সাদেক চৌধুরী লুই। তিনি বলেন, যুবসমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে মিল্লাত ভাই নিরলসভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করাই এখন আমাদের প্রধান দায়িত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার সাধারণ ভোটার এবং মা-বোনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও মৎস্যজীবীদলের সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মৎস্যজীবীদলের সভাপতি শাকিরুজ্জামান শাকিল। তিনি বলেন,মৎস্যজীবীসহ সকল শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার। দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এম. রশিদুজ্জামান মিল্লাত একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠান শেষে ৪নং ওয়ার্ড মৎস্যজীবীদলের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বুরহান আলী শিকদার, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সজীব চন্দ্র বিশ্বাস। অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।