1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

মিল্লাতের বিজয়ের লক্ষ্যে দেওয়ানগঞ্জে পৌর স্বেচ্ছাসেবকদলের বিশাল মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনে বিএনপি  মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত–এর পক্ষে দেওয়ানগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. রশিদুজ্জামান মিল্লাতের সুযোগ্য পুত্র ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান সোভন। এ সময় ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান সোভন বলেন, দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমার বাবা এম. রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করবেন—এই প্রত্যাশা রাখি। তিনি আরও বলেন, পৌর স্বেচ্ছাসেবকদল যে উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে, তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।মিছিলে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মাইনুল হক ময়নাল খন্দকার, আজিজ আহমেদ, আল আমিন সেলিম, জাহিদুল ইসলাম জাহিদ; পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহিন মাহমুদ, বলেন – “জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের মানুষের আশা-ভরসার প্রতীক। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নদীভাঙন রোধে তার বিকল্প নেই। স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভোটের দিন সকাল থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবে। সদস্য সচিব তৌফিকুল ইসলাম সুজন,বলেন  “এই মিছিল প্রমাণ করে স্বেচ্ছাসেবকদল কতটা ঐক্যবদ্ধ ও সংগঠিত। আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসায় এম. রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে বিজয়ী হবেন।”  যুগ্ম আহ্বায়ক রঞ্জু আহমেদ, বায়েজিদ হোসেন, উজ্জ্বল হোসেন, বেলাল খন্দকার, সাজিদসহ বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট