1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

দেওয়ানগঞ্জ পৌর ২নং ওয়ার্ডে মিল্লাতের পক্ষে বিশাল মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত–এর পক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান আতা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন–এর নেতৃত্বে আয়োজিত মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা ও তাঁর সহধর্মিণী, ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী জুথি আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়ুব আলী মধু, সাধারণ সম্পাদক শাহ আলম, যুবনেতা রবিউল ইসলাম, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, পৌর জাসাসের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাল হোসেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন, পৌর মৎস্যজীবীদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান পন্ডিত মৎস্যজীবীদলের যুগ্ম সাধারন সম্পাদক মোরাদ হোসেন ও  ছাত্রনেতা সিহাবসহ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান আতা বলেন,দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাতই সবচেয়ে যোগ্য প্রার্থী। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে আছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি। ভোটের দিন সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীরা প্রস্তুত থাকবে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, এই মিছিল প্রমাণ করে ২নং ওয়ার্ডের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। উন্নয়ন, কর্মসংস্থান ও জনস্বার্থ রক্ষায় এম. রশিদুজ্জামান মিল্লাতের বিকল্প নেই। সবাইকে ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। মিছিলে বিপুল সংখ্যক নারী ভোটার ও মা-বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট