1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের আগমন ঘিরে উৎসবের আমেজ প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানাল দেওয়ানগঞ্জ উপজেলা জাসাস প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন জিল বাংলা সুগার মিলস্ ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইমরান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা দেওয়ানগঞ্জে দলিল লেখক সমিতির ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন,সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান সরকার দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের ভরসার বাতিঘর মিল্লাত, আজ শপথ; মন্ত্রিত্বের দাবিতে সরব জনতা দেওয়ানগঞ্জে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন মাসুদ হাবিব পলিন দেওয়ানগঞ্জে বিএনপির বিজয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা, প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানালেন আব্দুর রশিদ সাদা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের আপামর জনগণের সেবা করার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। দেওয়ানগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা ও আওয়ামীলীগ সমর্থিত শতাধিক নেতা বিএনপিতে যোগদান

দেওয়ানগঞ্জে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের আগমন ঘিরে উৎসবের আমেজ

স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত-এর নিজ এলাকায় আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে।দীর্ঘদিন পর প্রিয় নেতাকে বরণ করে নিতে দুই উপজেলার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, পৌর শহর ও বাজার এলাকায় নির্মাণ করা হয়েছে তোরণ। টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা পোস্টার। পুরো এলাকা জুড়ে বইছে আনন্দের আবহ।উল্লেখ্য, তিনি ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত সরকারের আমলে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর অনুষ্ঠিত নির্বাচনে দুই উপজেলার জনগণ বিপুল ভোটে তাকে পুনরায় নির্বাচিত করেন। পাশাপাশি এই প্রথমবারের মতো জামালপুর-১ আসন থেকে প্রতিমন্ত্রী হওয়ায় নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। জানা গেছে, আগামী ২৭-০২-২০২৬ খ্রি., রোজ শুক্রবার তিনি নিজ নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জে আগমন করবেন। এ উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশ, জাতি ও এলাকার উন্নয়ন-অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ময়মনসিংহ বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দলীয় নেতাকর্মীরা জানান, প্রিয় নেতাকে বরণ করে নিতে তারা ব্যস্ত সময় পার করছেন। তার আগমনকে ঘিরে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন এবং পর্যটন ও অবকাঠামো খাতে দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট