
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী গাজী মো. ধন মিয়া তার ব্যক্তিগত তহবিল থেকে আজ সকালে প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে এসব উপহার বিতরণ করেন।ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এতে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হয়।এসময় গাজী মো. ধন মিয়া উপস্থিত সকলকে এবং সাধুরপাড়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।