
দেওয়ানগঞ্জের আঞ্চলিক ভাষাভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম “ভুয়া টিভি”-এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছে স্থানীয়দের সৃজনশীলতা ও রসিকতা।অবসরপ্রাপ্ত সৈনিক কর্মকর্তা ও “ভুয়া টিভি”-এর এডমিন আশরাফ ভাই, দেওয়ানগঞ্জের ঐতিহ্যবাহী অষ্টমী মেলা থেকে প্রতীকীভাবে একটি “বিমান” কিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের কাছে উপহার প্রদান করেন।প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত তিনি তার বক্তব্যে ভুয়া টিভির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,এটি নিছক একটি প্রতীকী উপহার হলেও এর মাধ্যমে যে ভালোবাসা, আন্তরিকতা ও সৃজনশীলতা প্রকাশ পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ‘ভুয়া টিভি’র এই ব্যতিক্রমী উদ্যোগ আমাদের সকলকে আনন্দ দিয়েছে। এমন ইতিবাচক ও বিনোদনমূলক আয়োজন সমাজে হাসি-আনন্দ ছড়িয়ে দেয়, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে পুরো বিষয়টি ছিল রসিকতা ও বিনোদনমূলক একটি উদ্যোগ, যা স্থানীয়দের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে “ভুয়া টিভি” ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা জানান, এমন সৃজনশীল ও মজার আয়োজন সমাজে ইতিবাচক বিনোদন ছড়িয়ে দেয় এবং মানুষকে কিছু সময়ের জন্য হলেও আনন্দে রাখে।