1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল এসআইডব্লিউএবি’র কেন্দ্রীয় আহ্বায়ক নির্বাচিত বিমান’ কিনে প্রতিমন্ত্রীকে উপহার: দেওয়ানগঞ্জে ভুয়া টিভির ব্যতিক্রম আয়োজন ঈদের আনন্দে জড়িয়ে থাকুক মানবতার উষ্ণ আলিঙ্গন ১০০ জন অসহায় রিক্সাওয়ালাদের মাঝে লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বিপ্লব ঐক্য, সহমর্মিতা ও আনন্দের উৎসব—ঈদুল ফিতর ঈদের আনন্দে মানবতার বন্ধন হোক আরও দৃঢ় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ঈদুল ফিতর দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাধুরপাড়ায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল এসআইডব্লিউএবি’র কেন্দ্রীয় আহ্বায়ক নির্বাচিত

মীর প্লাবন লাবলু স্টাফ রিপোটার দেওয়ানগঞ্জ,জামালপুর।
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ স্যানিটারী ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এসআইডব্লিউএবি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৃতি সন্তান আহসান হাবীব জিলানী জুয়েল।তিনি ময়মনসিংহ বিভাগের জামালপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং চন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম শহিদুল ইসলামের পুত্র। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।গত ৩ এপ্রিল সকালে রাজধানীর মহাখালী ১০৬ পুরাতন হোস্টেল আইএইচটি অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সাধারণ সভায় রেজুলেশনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমট্যাব)-এর সম্মানিত উপদেষ্টা মো. নাসির উদ্দিন রতন।সভায় আহসান হাবীব জিলানী জুয়েলসহ সৈয়দ এনামুল হক সাইফুল, মানিকুজ্জামান মানিক, মো. জালাল উদ্দিন, আব্দুল করিম মিয়া, আ. হালিম, নিজাম উদ্দিন, মাহমুদ রেজা, সাইফুল ইসলাম (নরসিংদী), সাইফুল ইসলাম (সিলেট) ও তাজুল ইসলাম বক্তব্য রাখেন।জানা যায়, পূর্বের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে সর্বসম্মতিক্রমে তাকে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুত বিভাগীয় ও জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে মজিবুর রহমান উজ্জ্বলকে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব জিলানী জুয়েল (ময়মনসিংহ)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ এনামুল হক সাইফুল (বরিশাল), মানিকুজ্জামান মানিক (রংপুর) ও আব্দুল করিম মিয়া (ঢাকা)। সদস্য সচিব করা হয়েছে মো. জালাল উদ্দিনকে (খুলনা)। এছাড়া অন্যান্য সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত হয়েছেন।আহসান হাবীব জিলানী জুয়েল বলেন, “এসআইডব্লিউএবি একটি গুরুত্বপূর্ণ সংগঠন। আমাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।উল্লেখ্য, আহসান হাবীব জিলানী জুয়েল বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট