1. live@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : DTV NEWS02 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ান রিপনের উদ্যোগে ৪ নং ওয়ার্ডের চরকালিকাপুর এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জে জাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ দেওয়ানগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তছলিম উদ্দিনকে চায় এলাকাবাসী দেওয়ানগঞ্জে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের আগমন ঘিরে উৎসবের আমেজ প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানাল দেওয়ানগঞ্জ উপজেলা জাসাস প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন জিল বাংলা সুগার মিলস্ ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইমরান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানালেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা দেওয়ানগঞ্জে দলিল লেখক সমিতির ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন,সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান সরকার

দেওয়ান রিপনের উদ্যোগে ৪ নং ওয়ার্ডের চরকালিকাপুর এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মানবকল্যাণ সমিতির সভাপতি দেওয়ান রিপনের উদ্যোগে ৪ নং ওয়ার্ডের চরকালিকাপুর এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে  মানবকল্যাণ সমিতির সভাপতি দেওয়ান রিপন বলেন, ৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আমি সবসময় কাজ করে যেতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে ৪ নং ওয়ার্ডকে একটি উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ভবিষ্যতেও ওয়ার্ডবাসীর কল্যাণে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজক মানবকল্যাণ সমিতির সভাপতি দেওয়ান রিপন আরও বলেন, অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট